আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০৫ , ০১:০৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে চট্টগ্রামের আনোয়ারার জমির উল্লাহ চিশতী র. এতিম শিক্ষার্থী এবং শীতার্ত মাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বারখাইন ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (০৫ জানুয়ারী) সকালে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া দিঘীরপাড় এলাকার সাধারণ মানুষ ও জমিরউল্লাহ চিশতী র. এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময়ে বীর মুক্তিযুদ্ধা আবুল কালাম, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মুহাম্মদ হারুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন শাকিল, কলেজ ছাত্রলীগ আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ আরিফ, হাসনুল ইসলাম।
এসময় মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্য সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম বলেন, মাদরাসা শিক্ষার্থীদের কোরআন-হাদিস শিক্ষা দেয়ার পাশাপাশি দেশ প্রেমের শিক্ষাও দিতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস মাদরাসার শিক্ষার্থীদের জানাতে হবে।
তিনি আরও বলেন, আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নির্দেশে শীতার্ত সাধারণ মানুষ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.