সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৫ , ১১:০৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম এবং এডিট করা ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকায় ইয়াবাসহ গ্রেফতারকৃত এক আসামিকে ছাড়িয়ে আনার নাম করে দু লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। গ্রেফতারকৃত দু'জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতার হওয়া দুই প্রতারক হলেন, ফটিকছড়ির মো. তাহের উদ্দিন সিদ্দিকীর ছেলে মো. শিহাব উদ্দিন উদ্দিন সিদ্দিকী প্রকাশ রিহান সিহাব (২৬) ও কুমিল্লার মুরাদনগর এলাকার মৃত মঈন উদ্দিন আহমদের ছেলে মো. সোলায়মান (৪১)। এরমধ্যে সোলায়মান গোল্ডেন ইন হোটেলের মার্কেটিং অ্যান্ড সেলস ম্যানেজার।
অন্যদিকে ভুক্তভোগী তাসলিমা সাখাওয়াত বেসরকারি সাউথ ইস্ট ব্যাংকের জুবিলী রোড শাখার সিনিয়র অফিসার ও নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিং সোসাইটির বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর কোতোয়ালীর বিআরটিসি এলাকার হোটেল গোল্ডেন ইনে গিয়ে তাসলিমা সাখাওয়াত গ্রেফতার দুজনের হাতে ২ লাখ টাকা তুলে দেন। মূলত স্বামীকে কারাগার থেকে মুক্ত করতেই এ টাকা তাদের হাতে তুলে দেন। কিন্তু তারা তাকে কোনওভাবে সহযোগিতা না করে উল্টো প্রতারণার মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করেন। আত্মসাতের এ কাজে তারা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম ব্যবহার করেন। পরে বাদি মন্ত্রীর এপিএসের সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েই মামলা দায়ের করেন।
সিএমপির কোতোয়ালী থানা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মন্ত্রীর নাম ব্যবহার করেছে এই মর্মে যে তার সঙ্গে ভালো সম্পর্ক আছে। আসলে তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর কোনও যোগাযোগ নেই। শুধু প্রতারণার করার উদ্দেশ্যে তাকে ব্যবহার করেছে এ প্রতারকরা।
কোনও রকম পরিচয় না থাকা সত্ত্বেও শুধুমাত্র টাকা আদায়ের জন্য শিক্ষা উপমন্ত্রীর এডিট করা ছবি ও নাম ব্যবহার করেছে বলে স্বীকার করেছে গ্রেফতার হওয়া শিহাব।
আসামি রিহান শিহাব বলেন, ছবিটা ওই উনাকে দিয়েছি (প্রতারণার শিকার নারী) আর বলেছি আপু আমি এখন ব্যস্ত আছি- মন্ত্রীর সঙ্গে কথা বলছি, এ বলে ফোন কেটে দিয়েছি।
এর আগেও একবার শিক্ষা উপমন্ত্রীর কণ্ঠ নকল করে প্রতারণার অভিযোগে পুলিশ এক প্রতারককে আটক করেছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.