সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৪ , ১১:১১ এএম
ছবি । সিটিজেন নিউজ
সীতাকুণ্ডের ফৌজদারহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক ভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।
পুলিশ জানায়, তাদের বয়স ৩০/৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল নাম্বার কক্সবাজার ল-১১৬৯০৯।
বিষয়টি নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে লড়িতে ঢুকে গেলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ওই দুই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.