কোতোয়ালীতে ৫লাখ টাকার মাদকসহ ৪জন আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০৩ , ০১:০৫ পিএম

কোতোয়ালীতে ৫লাখ টাকার মাদকসহ ৪জন আটক ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল জব্দ করেছে র‌্যাব। রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৬০বোতল ফেন্সিডিল ও ২ হাজার ৪০০ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫লাখ টাকা।  

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থপা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‌্যাব।