সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-০২ , ১২:১৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় গাড়ির ধাক্কায় কুলসুম বেগম (২৪) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে আগ্রাবাদ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম আগ্রাবাদ এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার পান্নাপাড়ার বাসিন্দা আলী আকবরের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে রিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন পোশাক শ্রমিক কুলসুম বেগম। রিকশাটি আগ্রাবাদ চৌমুহনীতে পৌঁছালে ময়লাবাহী একটি গাড়ি রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন কুলসুম।পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.