আনোয়ারায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২১-০১-০২ , ১০:২৭ এএম

আনোয়ারায় ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় এক সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান আহমেদ চৌধুরী। শুক্রবার (০১ জানুয়ারী) রাত এগারোটায় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর সরেঙ্গা ব্রীজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তিনি।

তিনি জানান, কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন উপজেলা প্রশাসন। চলমান অভিযানের অংশ হিসেবে রাতে এক মাটি খেকোকে ৫০ হাজার জরিমানা করা হয়। শুকনো মৌসুমে এলেই ফসলি জমির মাটিকাটার প্রবণতা বেড়ে যায়। ফসলি জমির মাটিকাটার উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায় এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অভিযানে আনোয়ারা থানা পুলিশের সদস্যারা সহায়তা করেন। এ অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অবাধে কৃষি জমির উর্বর অংশের মাটি কেটে বাড়িঘর এবং ইটভাটায় বিক্রি করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। উপজেলার ফসলি জমির উর্বরা শক্তি আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে ফসল উৎপাদন দিন কমতে শুরু করেছে।