রাঙামাটি প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-৩১ , ১০:৪৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির তাণ্ডবে ৯টি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত তিনটার সময়ভাসান্যাদম ইউনিয়নের পূর্ব চাইল্যাতলী গ্রামে তাণ্ডবে চালায় হাতির দল। এ সময় ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতে ছুটে পালিয়েছে গ্রামের বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। ঘরে রাখা চাল ও ধান নষ্ট করেছে ক্ষুধার্ত হাতির দলটি।
স্থানীয়রা জানান, রাত তিনটার সময় বন্য হাতির একটি দল হঠাৎ করে হানা দেয়। এসময় জীবন বাঁচাতে গ্রামের বাসিন্দারা স্থানীয় বিদ্যালয়ে আশ্রয় নেয়। প্রায় দুই ঘণ্টা তাণ্ডব চালিয়ে গ্রামের ৯টি বসত ঘর ভাঙচুর করে। তবে ৫টি ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী বলেন, গভীর রাতে হাতির দল গ্রামে ঢুকে কয়েকটি ঘরের ক্ষতি করেছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে। তবে প্রায় সময় বন্য হাতির দল গ্রামে ঢুকে জানমালের ক্ষতি করে। এ অবস্থা থেকে মুক্তির জন্য হাতি প্রবেশের রাস্তায় ব্যারিকেড দেয়ার প্রয়োজন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.