সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩১ , ১০:০৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
উত্তরের হিমের বাতাস ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হঠাৎ হিমেল বাতাস ও ঘনকুয়াশার কারণে মানুষজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না। ফলে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
শীতের হাত থেকে রক্ষার জন্য রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে কুয়াশা থাকায় পঞ্চগড় শহরের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে বইছে মাঝারী শৈত্যপ্রবাহ এবং বেশ কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠা-নামা করছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.