সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৫:১২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন এলাকায় টেম্পু উল্টে সিরাজুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে রৌফাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়। আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। টেম্পুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.