সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৩:০১ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আজ বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের বিজয় দিবস’উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন তিনি।
বিএনপির যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তবে আন্দোলনের নামে কোনও নৈরাজ্য সৃষ্টি করলে জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে৷
তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ইভিএমে ভোট দিলে নাকি সব ভোট নৌকার বাক্সে চলে যায়৷ এটা অবান্তর কথা। ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, তাহলে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় তাদের দুজন পৌর মেয়র জয়ী হয়েছেন?
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.