সাতকানিয়ায় বাস খাদে পড়ে সুপার ভাইজার নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৯:৩৩ এএম

সাতকানিয়ায় বাস খাদে পড়ে সুপার ভাইজার নিহত ছবি । সিটিজেন নিউজ

সাতকানিয়ার কেরানিহাটে অটোরিক্সাকে বাঁচাতে গিয়ে একটি বাস খাদে পড়েছে। এসময় ঘটনাস্থলে বাসের সুপার ভাইজার নিহত এবং ১৫ বাসযাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজার হলেন, কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা এলাকার আবু বক্করের ছেলে মনির উদ্দীন (৩০)।

দোহাজারী হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি দুপুর পৌনে ১২টার দিকে খুনিবটতলের অদূরে পৌঁছলে একটি ব্যাটারি চালিত রিক্সা হঠাৎ মহাসড়কে উঠে যায়। ওই রিক্সাটিকে বাঁচাতে গিয়ে বাসটি মহাসড়কের পশ্চিম পার্শ্বে খাদে পড়ে যায়।

এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টার পর বাসটি তিনটি রেকার দিয়ে মহাসড়কে তোলা হয়। পরে পানিতে ভাসমান সুপারভাইজার মনিরের মরদেহ উদ্ধার করে  

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ঘটনায় বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশটি ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়।