ইপিজেডে গাড়ি চাপায় যুবক নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-৩০ , ০৯:২৯ এএম

ইপিজেডে গাড়ি চাপায় যুবক নিহত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের ইপিজেডে গাড়ি চাপায় মো. রনি (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ইর্স্টান রিপারিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি নগরীর খুলশী এলাকার অস্থায়ী বাসিন্দা। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া এলাকায়।

ইপিজেড থানার এসআই  সুজনবড়ুয়া জানান, রনি তার প্রাইভেট কারের গিয়ারে সমস্যা দেখা দিলে গাড়ি চালু অবস্থায় অটোগিয়ারে রেখে গাড়ি সারাতে নামে। সারাতে গিয়ে হঠাৎ গাড়ি সামনের দিকে লাফ দিলে পিছনে ওয়াল থাকায় মাঝখানে পড়ে চাপটা তার বুকে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।