নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-২৯ , ০৯:৩০ পিএম
সিটিজেন নিউজ
মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন–ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে চাকরির জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার সন্ধার পর মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন–ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের ফল প্রকাশ করা হবে। পিএসসির ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।
পিএসসি সূত্র জানায়, মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জন নিয়োগ পাচ্ছেন। আর ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা হয়। এই বছরের নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছরে মৌখিক পরীক্ষা নেয়া হয়। এখন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করে তাদের নিয়োগ দিতে সুপারিশ করছে পিএসসি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.