দেওয়ানহাটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৯ , ০৪:৫৪ পিএম

দেওয়ানহাটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় মেহেরুননেসা (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মেহেরুননেসা বড়মিয়া গলির ঠান্ডা ফকিরের বাড়ির জানে আলমের মেয়ে

ডবলমুরিং থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, পরিবারের লোকজন জানিয়েছে কিশোরী আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।