মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২৯ , ১০:১৫ এএম

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম স্বপন কুমার নাথ (৫৫)।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ফিরোজ উদ্দিন জানান, সোমবার দুপুরে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার এসে স্বপন কুমারকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।