রাউজান প্রতিনিধি:
আপডেট: ২০২০-১২-২৯ , ০৯:৩০ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন ইটভাটায় গিয়ে সাংবাদিক পরিচয়ে হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার শাপলা থানার খোকন আলীর ছেলে আল আমিন আহমেদ (৩৫), গফরগাঁও থানার সিরাজুল ইসলামের মেয়ে আরিফা আফরোজ (২০), ভালুকা থানার সৈয়দ আবদুর জব্বারের মেয়ে সৈয়দা জবা (২২), একই এলাকার মাছুম হাসান (৩৫), কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হাশেম মজুমদারের ছেলে ইলিয়াছ মজুমদার (৫৫)।
পুলিশ জানায়, মাইক্রোবাসের সামনে ও পেছনে দৈনিক বর্তমান কথা ও দেশটিভি বাংলা নামের স্টিকার, মুঠোফোনের পেছনে নিউজ বাংলা টিভি এবং গলায় জবস টিভি ও দেশকাল পত্রিকার কার্ড ঝুঁলিয়ে কয়েকজন নারী-পুরুষ একাধিক ইটভাটায় গিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এ সময় দুটি ইটভাটা থেকে তাদের ২২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে টাকা দাবির ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের ব্যবহৃত মাইক্রোবাসটিও আটক করা হয়েছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.