মারা গেছেন আরও ২৪ জন; শনাক্ত ১০৪৯

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৭ , ০৪:৪৭ পিএম

মারা গেছেন আরও ২৪ জন; শনাক্ত ১০৪৯ ছবি । সিটিজেন নিউজ

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৪৫২। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১০৪৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন।

রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) দেশে আরও ৮৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩০ জন।