সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৬ , ০৫:৩৫ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি সীমানা দেয়াল ভেঙে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানার জুবিলী রোডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পাশে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মো. সালাহউদ্দিন (২০) ও মো. আব্দুস শুক্কুর (১৮)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, মাঠটি একটি বাহিনীর কাছ থেকে ইজারা নিয়ে ভাড়া দেন সাহেদুল ইসলাম নামের এক ব্যক্তি। তার তত্ত্বাবধানে মাঠের চারপাশে ইটের সীমানাদেয়াল নির্মিত হচ্ছিল। আজ দুপুর ১২টার দিকে মাঠের পশ্চিম পাশে টিলার দিকের কাঁচা দেয়ালটির বড় একটি অংশ নির্মাণশ্রমিকদের ওপর ভেঙে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সালাহউদ্দিন মারা যান। শুক্কুরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর পৌনে দুইটার দিকে তিনি মারা যান।
কোতোয়ালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘জুবিলী রোডে একটি খোলা জায়গা সীমানা দেয়াল দিয়ে ঘেরাওয়ের কাজ চলছিল। নির্মাণাধীন দেয়ালটি ধসে পড়ে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশের টিম আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.