নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২২ , ০৫:১৭ পিএম
ছবি । সিটিজেন নিউজ
দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটে সাদা মাছি নামে এক ধরনের পোকার আক্রমণে ব্যাহত হচ্ছে নারকেলের উৎপাদন। এর প্রভাব পড়েছে নারকেলের ছোবড়া থেকে উৎপাদিত শিল্প সামগ্রী উৎপাদনের ক্ষেত্রেও। এতে ক্ষতির মুখে পড়েছে এর সাথে জড়িতরা।
নারকেলের জন্য বিখ্যাত দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাট। বাগান ছাড়াও জেলার প্রায় সব বাড়িতেই কমবেশি নারকেল গাছ রয়েছে। সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় নারকেল গাছের পাতায় সাদা মাছির আক্রমণ দেখা দিয়েছে। এতে কমে গেছে নারকেলের উৎপাদন।
এদিকে উৎপাদন কমে যাওয়ায় নারকেলের ছোবড়া দিয়ে উৎপাদিত শিল্পের কাচামালের অভাব দেখা দিয়েছে। সময়মত পন্য সামগ্রী তৈরি করে বিদেশে পাঠাতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন ছোবড়াজাত শিল্প মালিকরা। এর সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের জীবন জীবিকাও পড়েছে হুমকির মুখে।
তবে সাদা মাছি দমনে ব্যবস্থা নেয়ার পাশাপাশি আতংকিত না হওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় ৩ হাজার ৭শ হেক্টর জমিতে নারকেলের আবাদ রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.