ভরা মৌসুমেও চালের বাজার চড়া

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২২ , ০৫:০৯ পিএম

ভরা মৌসুমেও চালের বাজার চড়া

বাজারে এসে গেছে আমন ধানের চাল। এমন সময় দাম কমার কথা থাকলেও হয়েছে উল্টো। গত দশদিন ধরে একটু একটু করে চালের দাম বেড়েছে। রাজধানীর বাজারে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট ও পায়জাম চালের দাম।

রাজধানীতে খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আর জেলা পর্যায়ে বেড়েছে ২ থেকে ৪ টাকা।

চাল উৎপাদকরা বলছেন, ধানের দাম বেশি তাই চালের বাজার উর্ধ্বমুখী।

এদিকে, বাজার ঘুরে দেখা গেছে ধানের সরবরাহ কম।

কৃষকরা বলছেন, দীর্ঘ সময় ধরে সংরক্ষণের ব্যবস্থা না থাকা এবং দেনার অর্থ পরিশোধ করতে ধান কাটার সাথে সাথেই বিক্রি করে দেয়ায় বাজারে এখন ধানের যোগান কম। 

মিল মালিকরা মৌসুমের শুরুতে কম দামে ধান কিনে মজুদ করলেও এখন চড়া দামের সুযোগে কম দামে কেনা ধানের চাল বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ চালের পাইকারি ও খুচরা বিক্রেতাদের।