কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ একজন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-২২ , ০৯:৪৬ এএম

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ একজন আটক ছবি । সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ হাসেম (২৯) নামে একজনকে আটক করেছে ‌র‌্যাব। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হাসেম (২৯) উখিয়া ৪ নং রাজাপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হরিণমার এলাকার আবুল হোসেনের পুত্র।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সোমবার বিকালে উখিয়া রত্নাপালং পালং গার্ডেন কমিউনিটি সেন্টার সংলগ্ন উত্তর পুকুরিয়া রোডের পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে র‌্যাব ১৫ এর সদস্যরা ওই স্থানে পৌঁছালে মাদক কারবারি পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে এক পর্যায়ে সে স্বীকার করে তার নিকট ইয়াবা আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে সাথে থাকা শপিং ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করে সে টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।