মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী ‍নিহত

 মিরসরাইয় প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-২১ , ১০:৪৯ এএম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী ‍নিহত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক অজ্ঞাত নারী (২২) নিহত হয়েছেন। রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা গাংচিল পেট্রোল পাম্পের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল হোসেন বলেন, রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী মহিলা নিহত হয়েছেন। তবে অন্ধকারে গাড়িটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে ওই মহিলার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।