সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ০২:৫৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
দেশের তরুণরাই সম্ভাবনার নব দিগন্ত উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিন বলেন, ‘বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করে তরুণ প্রজন্মই কান্ডারির ভূমিকায় অবর্তীণ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’ রবিবার (২০ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’ আয়োজিত ‘বাংলাদেশ অ্যাট ফিফটি: এ জার্নি টুওয়ার্ডস প্রসপারিটি’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। করোনা মহামারির মাঝেও অর্জিত হয়েছে ৫.২ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা পাশের দেশগুলোর তুলনায় আশাতীত।’
তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার। সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী উদ্যোক্তা তৈরি, নারী প্রশিক্ষণ প্রভৃতিতে খুবই মনোযোগী। নারীরা যাতে ডিজিটাল ডিভাইডের বাইরে থাকে সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদেন করে শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘লাল-সবুজের পতাকার আজকের বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে পদ্মা সেতু নির্মিত হয়েছে। পূর্ণাঙ্গরূপে পদ্মা সেতু খুলে যাওয়ার পর বদলে যাবে দক্ষিণবঙ্গের অর্থনৈতিক দৃশ্যপট। জাতীয় প্রবৃদ্ধিতে যুক্ত হবে পদ্মা সেতুর অর্থনৈতিক ডিভিডেন্ড।’
স্পিকার বলেন, ‘এ দেশ আমাদের সকলের, তাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলতে হবে।’ ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমতাভিত্তিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেই আমরা পৌঁছে যাবো জাতির পিতার আজন্ম লালিত স্বপ্নের ঠিকানা সোনার বাংলায়।’
অ্যালামনাইয়ের নেতা বুলবুল হাসানের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সাদেকা হালিম, শামীম আজাদ, আসিফ মুনীর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, এনাম হক, আনোয়ার খান ও মোহাম্মদ বজলুর রহমান বক্তব্য রাখেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.