সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ০২:০২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
দেশ নয় বিএনপির রাজনীতিতে এখন ভয়াবহ দুর্দিন চলছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৯ ডিসেম্বর) সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সাথে সখ্যতা গড়ে তুলে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি এখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে গোপন সখ্য গড়ে তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশিলব বিএনপি।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.