সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ১০:৪০ এএম
আজ রবিবার (২০ ডিসেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিবস। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী, ঐতিহ্যবাহী আধা সামরিকবাহিনী।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিবস উপলক্ষে সকাল নয়টায় মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম পিলখানা সদর দপ্তরে বিজিবির রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। এছাড়াও পিলখানায় ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।
দিবস উপলক্ষে মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সংক্রমণ জনিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ভার্চুয়াল পদ্ধতিতে বিজিবি দিবস-২০২০ এর বিশেষ দরবার অনুষ্ঠিত হচ্ছে। যেখানে বাংলাদেশের সকল প্রান্ত হতে বিজিবি সদস্যরা যুক্ত থাকছেন। দরবার শেষে কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার প্রদান করা হবে।
এছাড়াও শ্রেষ্ঠ কোম্পানি ও বিওপি কমান্ডারদের পুরস্কার প্রদান এবং মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক ইনসিগনিয়াসহ প্রশংসাপত্র প্রদান করা হবে। বিজিবি দিবস উদযাপন উপলক্ষে পিলখানায় সকল ইউনিটে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হবে। মাগরিবের নামাজের পর পিলখানায় সকল মসজিদে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মিলাদ ও বিশেষ দোয়া করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.