সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ০৯:২১ এএম
চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন এলাকায় ছুরিকাঘাতে মো. আনোয়ার (২২) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে সাগরিকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার নগরের হালিশহর জে ব্লক এলাকার মো. সেলিমের ছেলে। তিনি মেরিস নামে একটি সিগারেট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে রবিবার (২০ ডিসেম্বর) সকালে পাহাড়তলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, একটি সিগারেট কোম্পানিতে চাকরি করতেন আনোয়ার। শনিবার রাতে সহকর্মীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়।
তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। তাদের ধরতে অভিযান পরিচালনা করছে আমাদের একাধিক টিম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.