বঙ্গবন্ধু'র ভাগ্নে বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২০ , ০৯:১৭ এএম

বঙ্গবন্ধু'র ভাগ্নে বাবলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বঙ্গবন্ধু'র ছোট বোন শেখ খাদিজা হোসেন লিলি ও ভগ্নিপতি এটিএম সৈয়দ হোসেনের পুত্র সাদেক হোসেন বাবুলের (৬২) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বার্ধক্যজনিত কারণে শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় নিজ বাসভবনে মারা যান তিনি।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।