নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২০ , ০৯:০৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের ইপিজেড থানাধীন উত্তর পতেঙ্গা এলাকায় মোহাম্মদ আলমগীর নামে এক পরিবহণ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে পতেঙ্গার রিং রোড বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে লাশ খালে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা পুলিশের। নিহত আলমগীর পরিবহণ ব্যবসায়ী ও বালু সাপ্লাইয়ার। তিনি বেড়িবাঁধে বালু সাপ্লাই করতেন।
পুলিশ আরও জানায়, ব্যবসায়িক বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.