সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৯ , ০৩:৩৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে র্যাব-৭ চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতের নাম মো. রিপন (২৭)। সে চরজব্বার থানাধীন দক্ষিন চর বাগ্গা এলাকার মো. বাহারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার নুরুল আবছার সিটিজেন নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার চরজব্বার থানাধীন হারিছ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ টি ওয়ানশুটার গানসহ রিপনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, সে দীর্ঘদিন যাবৎ নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.