নারীদের জন্য প্রজেক্ট প্রীতিলতার উদ্বোধন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-১৮ , ০৬:২৪ পিএম

নারীদের জন্য প্রজেক্ট প্রীতিলতার উদ্বোধন সিটিজেন নিউজ

বায়েজিদে নারীদের জন্য বিনামূল্যে আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে ‘বায়ান্ন’। শুক্রবার (১৭ ডিসেম্বর) বৃহস্পতিবার লিডার্স স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ‘বায়ান্ন’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রজেক্ট প্রীতিলতার উদ্বোধন করা হয়। 

এ সময় বায়ান্ন'র সভাপতি সাজ্জাদ সানির সভাপতিত্বে ও সামরিন চোধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডার্স স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম-এর অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা (অবঃ)।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, বিশেষ অতিথি ২নং জালালাবাদ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. সাহেদ ইকবাল বাবু। দোলন কুমার বিশ্বাস।

অনুষ্ঠান শেষ অতিথিদের ক্রেস্ট প্রদান ছাড়াও, সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ২নং ওয়ার্ড এর সংগঠন- হেল্পিং সোসাইটি, পথের আলো, জেগে উঠো, নবদীপ্ত ফাউন্ডেশনকে ক্রেস্ট প্রদান করা হয়।