নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-১২-১৮ , ০৪:৪০ পিএম
চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি খাল থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ডিসেম্বর) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রৌশন বোডিং এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, খালের পানিতে ভেসে অন্য জায়গা থেকে লাশটি এখানে এসেছে। নিহত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.