চান্দগাঁওয়ে ছাদ ধসে বাবুর্চি নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ০৪:৫৭ পিএম

চান্দগাঁওয়ে ছাদ ধসে বাবুর্চি নিহত ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এলাকায় ছাদ ধসে বাবুর্চি নিহত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুর্চির নাস মহিদুল হাওলাদার (৪৫)। তিনি  কমিউনিটি সেন্টারে প্রধান বাবুর্চি; তার বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপায়। এ ঘটনায় মহিদুলের সহকারী জাহাঙ্গীর আলম (৩০) আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, প্যারাডাইস কমিউনিটি সেন্টারের রান্নাঘরের ফলস ছাদ ধসে তাদের প্রধান বাবুর্চি মহিদুল হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ধ্বংসস্তুপ থেকে মহিদুলের মরদেহ উদ্ধার করে। এসময় জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।