ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-১৬ , ০৪:৩৫ পিএম

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ির ভুজপুরে পারভীন আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ ডিসেম্বর) সকালে বাগানবাজার এলাকার নিজ বাড়িতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত পারভীন আক্তার একই এলাকার বাস চালক মো. হানিফের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. সিব্বির আহমদ শহিদ জানান, বুধবার সকাল ৮টায় পুলিশ এসে ঘরে দরজা ভেঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলানো অবস্থায় পারভীন আক্তারের লাশ উদ্ধার করে।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউল হক চৌধুরী জানান,প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কোনও মানসিক হতাশা থেকে পারভীন আক্তার আত্মহত্যা করেছেন।ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।