বিজয় দিবসে কর্ণফুলীর স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৬ , ০৩:২৮ পিএম

বিজয় দিবসে কর্ণফুলীর স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধা

চট্টগ্রামের কর্ণফুলীতে মহান বিজয় দিবসে শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলেজ বাজার এজে চৌধুরী ডিগ্রী কলেজ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এসময়ে সংগঠনের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সহ সভাপতি আজিম উদ্দিন সাগর, আবদুল জলিল লিটন, মোহাম্মদ জসিম উদ্দিন, আবদুল করিম, হারুনুর রশিদ,  লোকমান আলম রোকন, যুগ্ম সাধারন সম্পাদক সাঈদ খান আরজু, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ বাবুল, প্রচার সম্পাদক আবদুল গফুর, সাংবাদিকতা বিষয়ক সম্পাদক সোহেল হায়দার, দপ্তর সম্পাদক আলী আকবর সুজন, সহ দপ্তর জসিম উদ্দিন, অর্থ সম্পাদক সেলিম ওয়াহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল আরমান, নাট্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, বাণিজ্য বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা রাজু, মৎস্য ও প্রানী বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী নুর, কায্যকরী সদস্য আবদুল গনিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।