আনোয়ারায় বিজয় দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৬ , ০৩:২২ পিএম

আনোয়ারায় বিজয় দিবসে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবি । সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় মহান বিজয় দিবস উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ। বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় গরীব-অসহায় ও শীতার্তদের মাঝে এসব শীতবন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারখাইন ইউনিয়ণ আওয়ামীলীগের সভাপতি খোরশেদুর আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কম্বল বিতরণীর প্রধান উদ্যোক্তা সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পিয়ার মোহাম্মদের সঞ্চালনায় এসময়ে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হারুন, ওয়ার্ড আওয়ামীগের সাধারণ সম্পাদক আবদুল মাবুদ, জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ ইদ্রিছ, যুবলীগ নেতা সাখায়াত হোসেন শাকিল, মহিলা আওয়ামীলীগ নেত্রী নুর জাহান বেগম, আনোয়ারা কলেজ ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ্ আল নোমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়।

এরআগে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের চিত্র নিয়ে করা নতুন বছরের ক্যালেন্ডার বিতরণও করেন অতিথিরা।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যার নেতৃত্বে নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জত-সম্ভ্রম আত্মত্যাগের বিনিময়ে আমাদের এ স্বাধীন দেশ, স্বাধীন পতাকা। স্বাধীনতা লাভের পর ঘাত প্রতিঘাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নশীল। এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশের স্থানীয় গরীব-অসহায় ও শীতার্তদের মাঝে এসব শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। এ কম্বল বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।