সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ১১:৫৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ১ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৩৩০ জনে। এই দিন চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৩৩ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষা করে ৭২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা হয়। এতে পজেটিভ আসে ৫১ জনের।
এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ২৭ জন ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১২১টি নমুনা পরীক্ষা করে ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩ জনের পজেটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোন নমুনা পরীক্ষা করা হয়নি।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭৬টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২১৮ জনের। এরমধ্যে ১৮৩ জন নগরীর এবং ৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.