আকবরিয়ায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৬ , ১১:৪৯ এএম

আকবরিয়ায় র‌্যাবের হাতে ভুয়া র‌্যাব আটক ছবি । সিটিজেন নিউজ

হাটহাজারীর মধ্য মাদার্শা থেকে ইফতেখার আলম জীবন নামে এক ভুয়া র‌্যাব কর্মকর্তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জীবন মধ্য মাদার্শা আকবরিয়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক সিটিজেন নিউজকে বলেন, ওই ব্যক্তি  র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি ও অপরাধকর্ম করে আসছিলেন। এ ধরনের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আমাদের বিভিন্ন অভিযানের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে এডিটিং করে নিজের মুখ লাগিয়ে প্রচার করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।