আনোয়ারায় আমরা ক'জন মুজিব সেনার বিক্ষোভ

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৫ , ০৪:৪৩ পিএম

আনোয়ারায় আমরা ক'জন মুজিব সেনার বিক্ষোভ ছবি । সিটিজেন নিউজ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আমরা ক'জন মুজিব সেনা। উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

সংগঠনের সভাপতি ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসেনের নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সভাপতি ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময়ে মোহাম্মদ খোরশেদ, তাসমিন, ইশতিয়াক, আতিক, বাদশা, আহমদ হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।