সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৫ , ০২:২৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
চট্টগ্রামের লোহাগাড়ায় ও উখিয়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ হাজার ৭৬৩ পিস ইয়াবা নিয়ে তিন মিয়ানমার নাগরিকসহ সাতজন আটক করেছে র্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাসও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- লিটন দেবনাথ (৪০), রাজীব দেবনাথ (২৫), মো. ইলিয়াস (২৪), মো. নূর আলম (২০),আবু তাহের (৩৮), মো. একরামুল হক (৪০) ও মো. বকুল মিয়া (২৩)।
সোমবার (১৪ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে লোহাগাড়া ও উখিয়া থেকে তাদের আটক করে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার কুতপালং বাজার এলাকায় লিটন দেবনাথের বাসায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করে র্যাব। এসময় তাদের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে কিছু মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে মাদক নিয়ে চট্টগ্রামের দিকে আসছে এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মিডওয়ে ইন রেস্তোরার সামনে সেন্টমার্টিন প্লাস (ঢাকা-মেট্রো-ব-১৩-১৫০৮) নামে একটি গাড়ি তল্লাশি করা হয়।এসময় গাড়ির চালক ও হেল্পার কৌশলে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো গাড়ির সিটের নিচ থেকে ১ হাজার ৯৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থেকে উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৬৯ লক্ষ টাকা। আর লোহাগাড়া থেকে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
আটকদের বিরুদ্ধে এবং উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা ও কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.