আনোয়ারায় যুবলীগের মোমবাতি প্রজ্জ্বলন

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৫ , ১১:৪০ এএম

আনোয়ারায় যুবলীগের মোমবাতি প্রজ্জ্বলন

চট্টগ্রামের আনোয়ারায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার বধ্যভূমিতে যুবলীগের আহবায়ক শওকত ওসমানের নেতৃত্বে এই মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময়ে উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য নিজামুল হক, শফিউল আলম, এডভোকেট আলম, আলী আকবর, জামশেদুল আলম, এরশাদ আলী সোহেল, মোহাম্মদ জামাল, জালাল উদ্দিন, রাশেদ, ফোরকানসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।