সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৪ , ০৪:০৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ২.৩০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনলাইনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কোর্ট হিলে ৩১ বার তোপধ্বনি দেওয়া হবে। সকল সরকারি বেসরকারি আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯ টায় সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিভাগীয় কমিশনার ।
জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হবে। দুপুরে নগরীর হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, ভবঘুরে কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমাণের খাবার পরিবেশন করা হবে।
সন্ধ্যায় অনলাইনে জুম মিটিং অ্যাপের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি শীর্ষক আলোচনাসভা করা হবে।
এছাড়াও দিনব্যাপী স্থানীয় বিভিন্ন চ্যানেলে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ও ডকুমেন্টরি প্রদর্শণ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.