সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৪ , ০২:৫৯ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, তা সমূলে উৎপাটন করব। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার বিষয়ে আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত। স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কাদের। এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.