মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ১৩২৯

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৩ , ০৪:২৩ পিএম

মারা গেছেন আরও ৩২ জন; শনাক্ত ১৩২৯ ছবি । সিটিজেন নিউজ

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জন।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন।

এর আগে শনিবার (১২ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩৪ জন।