সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৩ , ০৩:২৮ পিএম
ছবি । সিটিজেন নিউজ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৭৮ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৬৩৪ জন। এসময়ে মৃত্যু হয়েছে একজনের। শনিবার (১২ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬১৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চমেক ল্যাবে ৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৭৮টি নমুনা পরীক্ষা করে ২১ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তবে এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৯টি নমুনা পরীক্ষা করে ১৩টি পজেটিভ শনাক্ত হয়।
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৭০ জন এবং উপজেলায় ৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.