সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৩ , ০৩:২৫ পিএম

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ছবি । সিটিজেন নিউজ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মোটরসাইকেল চালিয়ে নোয়াখালী থেকে চট্টগ্রামে আসার পথে বাঁশবাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তায় পরে গিয়ে ওই যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।