সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৩ , ০৩:০৬ পিএম
দোহাজারীতে বাসের ধাক্কায় বাবা ছেলে নিহত হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. সাইফুল ইসলাম (৪৫) ও তার ছেলে জাবেদুল ইসলাম (১০)
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন আরাফাত সিটিজেন নিউজকে জানান, দুপুরে দোহাজারীর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের বাসেকে ওভারটেক করার সময় বাসের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.