গুণীজন সংবর্ধনা পেলেন প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৩ , ১১:৪৮ এএম

গুণীজন সংবর্ধনা পেলেন প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী

গুণীজন ও প্রবীণ সাংবাদিকদের সংবর্ধনা দিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশন। উপজেলার হলরুমে সংগঠনের অভিষেক অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা পেলেন প্রবীণ সাংবাদিক ইসকান্দর আলী চৌধুরী।

সংগঠনের সভাপতি তানজিম তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

সাধারণ সম্পাদক আলা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাংবাদিক এম.এ ছবুর, জাহাঙ্গীর আলম মাষ্টার, নুর মোহাম্মদ মধু।

অভিষেক অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ইসকান্দার আলী চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সাংবাদিক এম.এ ছবুর ও সানপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মধুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।