বিএনপি মাস্তানতন্ত্রের জনক : ওবায়দুল কাদের

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ০৫:০৯ পিএম

বিএনপি মাস্তানতন্ত্রের জনক : ওবায়দুল কাদের ছবি: সিটিজেন নিউজ

বিএনপিকে দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতাবিরোধী অপরাধ করে আসছে, তার জন্য তাদের মানবতাবিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। 

শনিবার (১২ ডিসেম্বর) সকালে বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুদরত ই ইলাহীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজিবুল আলম রিপু ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।