মারা গেছেন আরও ৩৪ জন; শনাক্ত ১৩২৯ 

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ০৪:৫৭ পিএম

মারা গেছেন আরও ৩৪ জন; শনাক্ত ১৩২৯  ছবি: সিটিজেন নিউজ

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। যা গত দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২০ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২৯ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৯ হাজার ১৭৮ জন।

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৫ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৭ হাজার ৫০৩ জন।

এর আগে শুক্রবার (১১ ডিসেম্বর) দেশে আরও ১ হাজার ৮৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৯ জন।