সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ০২:০১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে র্যাব। শনিবার (১২ ডিসেম্বর) র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।
আটককৃতরা হলো- মো. রুবেল মিয়া ওরফে সুমন (২২) ও মোঃ ইউনূছ (২৭)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
মাহমুদুল হাসান সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের ৩৮,০৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো-ট-২২-৬৯২৯) জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.